হঠাৎ করে আপনার দরকার হল ফেসবুক
একাউন্টকে পারমানেন্টলি ডিলিট করে
দিবেন। আপনি নিশ্চয়ই এবার সাধারন নিয়মে
Account>Security পেজে নিচের Deactivate your
Account এ যেয়ে Deactive করে দিবেন।
হাহাহা...!!! বলে রাখি ফেসবুক একাউন্ট ডিলিট
করা আর ডিএক্টিভ করা দুটি আলাদা বিষয়।
আপনি যদি ডিএক্টিভ করে রাখেন সেটি আবার
এক্টিভ করে নিতে পারবেন যে কোন সময়ে।
কখনও মনের ভুলে লগ ইন করলেই ফেসবুক
একাউন্ট টি আবার একটিভ হয়ে যাবে। কিন্তু
ডিলিট করতে হলে এই https://www.facebook.com/
help/delete_account লিঙ্ক এ ভিজিট করে
নির্দেশনা ফলো করুন। নতুন উইন্ডো তে আপনার
পাসওয়ার্ড দিন। নিচের অংশে কেপচা ওয়ার্ড
পুরন করে Okay ক্লিক করুন। এরপর যেই পেজ
আসবে এখানে লেখা আছে তা ভালো করে
লক্ষ্য করুন। আপনাকে আবারও সতর্ক করা
হবে,আগামী ১৪ দিনের মধ্যে যদি লগ ইন করেন
তবে আপনি এই ডিলিট একশন টা কেন্সেল
করতে পারবেন। এছাড়া ১৪ দিন পরেই আপনার
ফেসবুক একাউন্ট টি পারমানেন্টলি ডিলিট হয়ে
যাবে। যা আর কখনও ফেরত পাবেন না।